Saturday, February 13, 2016

২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন

মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে আজ বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে এরিকসন ও ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব।
তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়তা করবে।
অনুষ্ঠানে টিআরএনবির পক্ষ থেকে জানানো হয়, এই ওয়েবসাইটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) এ খাতের সরকারি অন্যান্য লিংকগুলো দেওয়া থাকবে। এ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

Friday, February 12, 2016

All News: মধ্যপ্রদেশে মন্দির-মসজিদ বিতর্ক: শান্তিতে শেষ হলো ...

All News: মধ্যপ্রদেশে মন্দির-মসজিদ বিতর্ক: শান্তিতে শেষ হলো ...: মন্দির আর দরগা, পাশাপাশি দুই সম্প্রদায়ের দুই ধর্মীয় স্থাপনা নিয়ে রয়েছে উত্তেজনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভো...

মধ্যপ্রদেশে মন্দির-মসজিদ বিতর্ক: শান্তিতে শেষ হলো সরস্বতী পুজা এবং জুম্মার নামাজ



মন্দির আর দরগা, পাশাপাশি দুই সম্প্রদায়ের দুই ধর্মীয় স্থাপনা নিয়ে রয়েছে উত্তেজনা
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোজশালায় আজ হিন্দুদের বসন্ত পঞ্চমীর পুজো আর মুসলামানদের জুম্মার নামাজ – দুটোই শান্তিতেই শেষ হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত হিন্দু সম্প্রদায় বসন্ত পঞ্চমীর সরস্বতী পুজো করেছেন, তারপর বেলা তিনটে পর্যন্ত মুসলমানরা জুম্মার নামাজ আদায় করেছেন। তিনটে থেকে সূর্যাস্ত অবধি হিন্দুরা আবারও পুজো করা শুরু করেছেন।
তবে ওই সৌধের বাইরেই বেশী ভক্ত পুজো দিয়েছেন বলে দাবী করছেন স্থানীয় হিন্দু নেতারা।
প্রায় হাজার বছরের পুরনো এই সৌধটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে।
কামাল মাওলানার দরগায় ঢুকছেন ভক্তরা
তবে এটিকে হিন্দু সম্প্রদায় সরস্বতী দেবীর সব থেকে প্রাচীন মন্দির বলে দাবী করে, আর মুসলামনদের দাবী সেটি আসলে কামাল মাওলানার দরগা এবং মসজিদ।
দুই সম্প্রদায়ের মানুষই যাতে নিজের নিজের ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন, তার জন্য প্রতি মঙ্গলবার হিন্দুদের পুজো দিতে দেওয়া হয় আর মুসলমানদের শুক্রবারে নামাজ পড়তে দেওয়া হয়।
সপ্তাহের অন্যান্য দিন যে কেউই প্রবেশ করতে পারেন, তবে পুজো দেওয়া বা নামাজ পড়া যায় না এই ঐতিহাসিক সৌধে।
কিন্তু এবছর বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো শুক্রবারে হওয়ায় কিছু হিন্দু সংগঠন দাবী তুলেছিল যে তাদের সারাদিনই পুজোর অনুমতি দিতে হবে।
অন্যদিকে মুসলমানরা বলছিলেন তাঁদেরও জুম্মার নামাজ পড়তে দিতে হবে।
হিন্দুদের বিশ্বাস, এটি সরস্বতী দেবীর সবচেয়ে প্রাচীন মন্দির
শুক্রবারে বসন্ত পঞ্চমীর দিন পড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অবশ্য এই প্রথম নয়।
এর আগে ২০০৩, ২০০৬ আর ২০১৩ সালেও শুক্রবারে বসন্ত পঞ্চমীর দিন পড়েছিল। তখনও একই ভাবে দুপুর পর্যন্ত হিন্দুদের আর তারপর দুঘন্ট মুসলমানদের নামাজ পড়ার সময় দেওয়া হয়েছিল।
নামাজের পরে হিন্দুরা আবারও পুজোর অনুমতি পেয়েছিলেন। এবারও সেই একই নিয়ম পালন করেছিল পুরাতত্ত্ব বিভাগ।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রনে রাখা যায়, সেজন্য পুরো সৌধটিকে একরকম দুর্গ বানিয়ে ফেলা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ

কম্পিউটার চালু হওয়ার পর অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো চালু হওয়া বন্ধ করুন

আপনি যখন কম্পিউটার চালু করেন তখন কি কখনো লক্ষ্য করেছেন যে, আপনার কম্পিউটারটি চালু হওয়ার সাথে সাথেই আপনারই ইনস্ট্রল করা বেশ কিছু সফটওয়্যার অটোমেটিক চালু হয়ে যায় যার ফলে একদিকে যেমনি ভাবে কম্পিউটার চালুর সাথে সাথেই শ্লো হয়ে যায় তেমনিভাবে অন্যদিকে কম্পিউটার হারিয়ে ফেলে তার নিজের সৌন্দর্য্য কেননা সে সময় আপনার ডেস্কটপটি নিশ্চয়ই অনেক গুলো সফটওয়্যারে পূর্ণ থাকবে। আর খুব স্বাভাবিক ভাবেই এটি প্রত্যেকটি কম্পিউটার ব্যবহারকারীর কাছে নি:সন্দেহে অসহ্যকর ও বিরক্তিকর একটি ব্যাপার। আর এই সমস্যা থেকে আপনাদের রেহাই দিতেই আমি এখন লিখতে বসেছি। আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা খুব সহজেই এই ঝামেলা থেকে রেহাই পেতে পারি। কিন্তু তার আগে কিছু কথা বলে রাখা ভালো। এটা নতুনদের জ্ঞান বাড়াতে সহায়তা করবে।

প্রথম কথা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Startup নামক একটি অপশন রয়েছে যেখানে কোন সফটওয়্যার সংযুক্ত অবস্থায় থাকলে সেই সফটওয়্যারটি ঠিক তখনই অটোমেটিকভাবে চালু হয়ে যায় যখন আপনি আপনার কম্পিউটারটি চালু করবেন। উইন্ডোজ এক্সপি এবং সেভেন এ Start Menu >> Startup নামক একটি ফোল্ডার দেখতে পাবেন। যা এক্সটার্নাল ভাবে আপনার সফটওয়্যারগুলো স্টার্ট করবে। এর মানে দাড়ায় এই ফোল্ডারে আপনি যদি কোন সফটওয়্যার এর শর্টকার্ট পেষ্ট করে

রাখেন তাহলে কম্পিউটার চালুর সাথে সাথেই সফটওয়্যারটি চালু হবে। আবার অপর দিকে ওখানে যে সফটওয়্যারগুলোর শর্টকার্ট আছে সেগুলো ডিলিট করে দিলে সেই সফটওয়্যারগুলো আর চালু হবে না কম্পিউটার চালুর সাথে সাথে। কিন্তু মজার ব্যাপার হলো সেগুলো ছাড়াও কম্পিউটারের গভীরেও Startup নামক একটি ইন্টারনাল অপশন আছে যেখানে মুলত আপনার কম্পিউটারের সিস্টেম এর সাথে সংযুক্ত সফটওয়্যারগুলো স্টার্ট হওয়ার জন্য আপনার কম্পিউটারের কাছে অনুমতি চাইবে। আর এখন আমি সেই বিষয়েই আলোকপাত করবো।
তবে সেখানে যাওয়ার আগে বলে রাখি সম্পূর্ণ কাজটি আপানি নিজ দায়িত্বে করবেন। এবার আসুন কম্পিউটারের একটু গভীরে প্রবেশ করা যাক।
প্রথমে Start মেনু থেকে Run অপশনটি চালু করুন। তারপর সেখানে msconfig টাইপ করে ইন্টার দিন। একটি বক্স চালু হবে। সেখান থেকে Startup ট্যাবে ক্লীক করুন। সেখানে নিচের ছবির মতো আপনার সিস্টেমের সাথে সংযুক্ত সকল সফটওয়্যার-এর লিস্ট দেখাবে।এবার আপনার যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে সেগুলোর পাশে অবস্থিত চেক বক্সে টিক চিহ্নগুলো উঠিয়ে দিন। তারপর Apply বাটনে ক্লীক করে OK বাটনে পুনরায় ক্লীক করে বেরিয়ে আসুন। তারপর আপনার কম্পিউটারটি Restart দিন। তারপর দেখুন ম্যাজিক 😀 😀 কিছুক্ষন আগেই কম্পিউটার চালুর সাথে সাথে যেই প্রোগ্রামগুলো আপনাকে অনেক জ্বালাতন করছিলো এখন সেগুলো হয়ে গেছে একেবারে ঠান্ডা :p :p হিহি বুঝতে হবে তো .. কম্পিউটারটা কার?? আপনি তো এখন বসস !! ধন্যবাদ …

Wednesday, February 10, 2016

অফিসে যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলছেন ইরানি নারীরা

প্রচলিত সংস্কার ভেঙ্গে যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছেন ইরানের সংবাদ পাঠিকা শিইনা শিরানি
ইরানের একটি টেলিভিশন স্টেশনে যৌন হয়রানির বিরুদ্ধে একজন সংবাদ পাঠিকা মুখ খোলার পর আরো অনেকেই প্রকাশ্যে এগিয়ে এসেছেন।
রক্ষণশীল মনোভাবের দেশ ইরানে এই সমস্যাটি প্রকট এবং পুরনো হলেও, সাধারণত কেউ প্রকাশ করতে চাননা।
তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, প্রেস টিভির ইংরেজি ভাষার সংবাদ পাঠিকা, শিইনা শিরানি সম্প্রতি অভিযোগ তোলেন, দুজন জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাকে যৌন হয়রানি করেছেন।
তাকে হয়রানি করার একটি টেলিফোন কথোপকথনও তিনি ফেসবুকে তুলে দেন, যে কণ্ঠটি তার বস হামিদ রেজা ইমাদির কণ্ঠ বলেই ধারণা করা হয়। সেখানে তিনি বার বার তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দিচ্ছিলেন।
তার এই অডিওটি ১ লাখ ২০ হাজার বারের বেশি শোনা হয়েছে। তাদের ম্যাসেঞ্জার চ্যাটিং এর স্ত্রীনশটও অনলাইনে তুলে দেয়া হয়েছে।
এ ঘটনার পর, অনেকটা অভাবনীয় ভাবে, ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি জানিয়েছে, তারা তাদের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু করেছে। যদিও ওই কর্মকর্তাদের নাম তারা প্রকাশ করেনি।