Sunday, January 31, 2016

মাটি খুঁড়ে মিললো ম্যাগনেটিক পিলার

পিলার
লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে একটি প্রাচীন পিলার পাওয়া গেছে। স্থানীয়রা এটাকে ম্যাগনেটিক পিলার বলেই মনে করছেন। পিলার পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে জেলা সদরের গেঞ্জি হাটা রোডের একটি দোকান নির্মাণের জন্য মাটি কাটার সময় নির্মাণ শ্রমিকরা প্রাচীন এ পিলারটি দেখতে পান। পরে ম্যাগনেটিক পিলার পাওয়া গেছে- এ খবর ছড়িয়ে পড়লে লোকজন পিলারটি দেখতে ওইখানে ভিড় জমায়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জানান, সকালে দোকানের মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন পিলারটি উদ্ধার করা হয়। আমরা এখনও নিশ্চিত নই এটি ম্যাগনেটিক পিলার কিনা।


ঝিনাইদহের শৈলকুপার বিজুলীয়া গ্রামের কুমার নদীর তীরে গম ক্ষেত থেকে লাশ উদ্ধার



ঝিনাইদহের শৈলকুপার বিজুলীয়া গ্রামের কুমার নদীর তীরে গম ক্ষেত থেকে লিটন বিশ্বাসের (৩৪) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।রবিবার সকাল এ লাশ উদ্ধার করা হয়।নিহত লিটন বিশ্বাস বিজুলীয়া গ্রামের নুরুল হক চাঁদের ছেলে।মাদকাসক্ত লিটন পরিবারিক কলহে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ ।

লিটনের পিতা নুরুল হক গতকাল সন্ধ্যায় সে ফোন দিয়ে বলে খাওয়া করেছি , কিন্তু কি খেয়েছে তা বলে নি এরপর থেকে তার ফোনে আর পাওয়া যাচ্ছিল না । খোজাখুজি করে সকালে গম ক্ষেতে তার লাশ পাওয়া যায়। তবে বাড়িতে কোন বিবাদ ছিল না।

এলাকাবাসী সুত্রে জানা যায়, তিন দিন আগে সমিতি থেকে ২২ হাজার টাকা তুলে তা শেষ হয়ে গেছে নেশা করে, আর এমন কারণে বাড়িতে প্রায়ই ঝগড়া লাগত ।ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে মনে হলেও সন্দেহের কারনে এটি ময়না তদন্ত করে দেখা হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) তোজাম্মেল হক জানান, ঘটনা স্থল হতে ফেনসিডিল, কিটনাশকের বোতল ও নেশার বস্তু উদ্ধার করা হয়েছে।ঝিনাইদহের এ এস পি সার্কেল গোপিনাথ কাঞ্জিলালও ঘটনা স্থল পরিদর্শন করেছেন।




ঝিনাইদহের শৈলকুপার বিজুলীয়া গ্রামের কুমার নদীর তীরে গম ক্ষেত থেকে লিটন বিশ্বাসের (৩৪) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।রবিবার সকাল এ লাশ উদ্ধার করা হয়।নিহত লিটন বিশ্বাস বিজুলীয়া গ্রামের নুরুল হক চাঁদের ছেলে।মাদকাসক্ত লিটন পরিবারিক কলহে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ । - See more at: http://www.somoyerkonthosor.com/archives/345590#sthash.vplwxMsZ.dpuf

মুন্সিগঞ্জের নাটেশ্বরে মাটি খনন করে একটি বিশাল মন্দির কমপ্লেক্সের সন্ধান

নাটেশ্বরে খনন কাজের দৃশ্
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকরা বলছেন তারা রাজধানী ঢাকার কাছেই মুন্সিগঞ্জের নাটেশ্বরে মাটি খনন করে একটি বিশাল মন্দির কমপ্লেক্সের সন্ধান পেয়েছেন।কয়েক বছর ধরে সেখানে বাংলাদেশ ও চীনের প্রত্নতাত্ত্বিকরা যৌথভাবে খনন কাজ পরিচালনা ও গবেষণা করছেন। খননকার্যের নেতৃত্বে থাকা ড. সুফি মোস্তাফিজুর রহমান বলছেন সবশেষে পাওয়া মন্দির কমপ্লেক্সটির চারদিকে চারটি বড় হলঘর রয়েছে। এসব হলঘরগুলোতে রয়েছে প্রায় স্তূপ ধরনের ১৬টি পিলার। আর মাঝে রয়েছে মূল মন্দিরের অংশ বিশেষ। তিনি জানান মন্দির কমপ্লেক্স থেকে প্রাপ্ত উপকরণ যুক্তরাষ্ট্রের বেটা ল্যাবরেটরীতে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিলো সব পরীক্ষা নিরীক্ষা শেষে তারা নিশ্চিত হয়েছেন যে এসব স্থাপনা হাজার বছরের প্রাচীন। মিস্টার রহমান জানান ২০১০ সাল থেকে বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন শুরু হয় এবং নয়টি স্থানে প্রাচীন মানববসতির চিহ্ন পাওয়া যায়। পরে রঘুরামপুরে বিক্রমপুরী বৌদ্ধ বিহারে সাতটি বৌদ্ধ ভিক্ষু কক্ষ আবিষ্কৃত হয়। ২০১২ সালে নাটেশ্বরে প্রায় দশ একর জায়গা জুড়ে শুরু হয় খনন কাজ।
নাটেশ্বরে খনন কাজের দৃশ্
পরে এই কাজে যোগ দেন চীনের প্রত্নতাত্ত্বিকরাও। সম্প্রতি এসব স্থানে পাওয়া যায় নানা ধরনের মৃৎপাত্র। এছাড়া সম্প্রতি আবিষ্কৃত হয়েছে আর দুটি স্তূপ হল যার প্রতিটিতে চারটি করে স্তূপ রয়েছে। এছাড়া প্রকৌশলগত দিক থেকে অসাধারণ একটি ইট-নির্মিত রাস্তাও পাওয়া গেছে যার ৩০ মিটার খনন সম্ভব হয়েছে ইতোমধ্যেই। এছাড়া নাটেশ্বরেই গবেষকরা খুঁজে পেয়েছেন বিশেষ স্থাপত্য কাঠামোর অষ্ট-কোণাকৃতি একটি স্তূপ। মিস্টার রহমান বলছেন জায়গাটি বাঙ্গালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মভূমি। তাই এখানে অতীশ দীপঙ্করের সমসাময়িক বৌদ্ধবিহার,বৌদ্ধ মন্দির, বৌদ্ধ স্তূপ ও রাস্তার আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।



অবৈধ অস্ত্রসহ পুলিশের হাতে আটক হন অভিনেতা মোশাররফ করিম!

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অবৈধ অস্ত্রসহ পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছেন
সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অবৈধ অস্ত্রসহ পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে অবৈধ অস্ত্র নিয়ে নানা তথ্য প্রকাশ করেছেন। এক ছাত্রনেতার কাছ থেকে তিনি এ অস্ত্র সংগ্রহ করেছেন। কিন্তু কেন তার মতো একজন জনপ্রিয় অভিনেতা এমন করলেন? এমনই প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে গ্রামের সহজ-সরল এক ছাত্রের জীবন কাহিনী। মোশাররফ করিমের কাছে অবৈধ অস্ত্র এটি আসলে কোনো সত্য ঘটনা নয়। সম্প্রতি ‘রক’ নামে একটি টেলিফিল্মে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছেন। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব।
টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে, মোশাররফ করিম ঢাকায় টাকার অভাবে মেসে থাকতে পারেন না। বাঁচার তাগিদে তিনি একটি খেলনা অস্ত্র নিয়ে সবাইকে ভয় দেখান। নিজেই নামের আগে যোগ করেন রক। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা রক সোহেল নামে পরিচয় দেন। তার অস্ত্রের ভয়ে সবাই আতংকে থাকে। কিন্তু এ খেলনা অস্ত্রই একদিন আসল অস্ত্রে পরিণত হয়।
এ টেলিফিল্ম নিয়ে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘অনেকদিন পর ভিন্ন একটি গল্পে অভিনয় করলাম। কেন মানুষ সন্ত্রাসী হয়, কেন বা ভুয়া কেসে ফেঁসে যায়, আবার সততার যে মূল্য আছে সবকিছু সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি দর্শকরা টেলিফিল্মটি উপভোগ করবেন।’
এ টেলিফিল্মে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। শিগগিরই যে কোনো একটি চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা
Banglink Big Offer