Monday, February 8, 2016

ব্রিটেনজুড়ে মসজিদে মসজিদে অমুসলিমদের ভিড়

ব্রিটেন জুড়ে মুসলমানদের প্রতি ভিন্ন ধর্মাবলম্বীদের অহেতুক আতঙ্ক দূর করতে এবং ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে শুরু হয়েছে অভিনব এক কর্মসূচি। ‘আমাদের মসজিদে আসুন’ (Visit my mosque) শিরোনামে বেশকিছু মসজিদ অমুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে।

রোববার থেকে অমুসলিমদের জন্য এসব মসজিদ খুলে দেওয়া হয়। ইতোমধ্যে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, গ্লাসগো, কার্ডিফ, বেলফাস্ট, প্লাইমাউথ এবং ক্যানটারবেরীর অনেক মসজিদ অমুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে।
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের (এসসিবি) উদ্যোগে মসজিদগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
এই কর্মসূচির ফলে ভিন্ন ধর্মাবলম্বীরা মসজিদে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানা ও অালোচনা করার সুযোগ পাচ্ছে। আগতদের আপ্যায়নও করা হচ্ছে। সেই সঙ্গে তারা পেয়ে যাচ্ছেন নিজেদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদে চিত্র প্রদশর্নী ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। প্রচুর মানুষ আগ্রহভরে মসজিদে আসছেন। পরে তাদের অভিজ্ঞতা #VisitMyMosque হ্যাশট্যাগ ব্যবহার করে অন্যদের সঙ্গে শেয়ারও করছেন।

অন ইসলামের খবরে কিছু মন্তব্য উল্লেখ করা হয়। সেগুলো ছিল অনেকটা এমন-

ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনকারী অ্যালেক্স লিখেছেন, তার সফর ‘উৎফুল্ল’ ছিল। সে মুগ্ধ মুসলিমদের ব্যবহারে।

ক্রিস নামের অপরজন বলেছেন, বেশ ‘আকর্ষণীয়’ হয়েছে তার মসজিদ গমন।

ইসাবেলা নামের এক তরুণী লিখেছেন, তাদের ‘উষ্ণ অভ্যর্থনা’র জন্য এডিনবরা কেন্দ্রীয় মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

অ্যালিসন তার এলাকার স্থানীয় মসজিদ, আয়েশা মসজিদে যান। ২০ বছরে এবারই প্রথম কোনো মুসলিমের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান। তার ভাষায়, ‘আমি বেশ আড়ষ্ট ছিলাম। কিন্তু তাদের ব্যবহার ও আন্তরিকতায় আমি স্বাভাবিক হয়ে যাই সহজেই। বিশ্বাস করুন, আমি এই প্রথম আরবি লেখা ছুঁয়ে দেখলাম। ওরা আমাকে কোনো বাঁধাই দিলো না!’ভাবেই লন্ডন সেন্ট্রাল মসজিদে বিভিন্ন ধর্মের লোক ভিড় করেছেন। নিউক্যাসল কেন্দ্রীয় মসজিদে অনেক রাজনৈতিক নেতা এসেছেন। শুভেচ্ছা বিনিময় করেছেন।

আগ্রহীদের ভিড় দেখা গেছে ম্যানচেস্টার রোড মসজিদ, দারুল উম্মাহ মসজিদ, পশ্চিম লন্ডনের ইসলামিক সেন্টারসহ অন্য মসজিদগুলোতেও।

গত বছরও অমুসলিমদের পরিদর্শনের জন্য ২০টি মসজিদ খুলে দেওয়া হয়েছিল। সেদেশের অমুসলিমরা এদিনে মসজিদে এসে মসজিদ পরিদর্শন করেছেন এবং ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করেছেন।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এ ব্যাপারে জানিয়েছে, অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক স্থাপন, ইসলামের বিশ্বাস, মুসলিম সংস্কৃতিকে পরিচয় করানো এবং ইসলাম ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করার উদ্দেশ্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কাউন্সিল আরও জানিয়েছে, স্থানীয় মসজিদে বিভিন্ন ধর্মের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। যে কোনো ধর্মাবলম্বী এবং যে কোনো বিশ্বাসের মানুষই মসজিদে প্রবেশের অনুমতি পাবে। সেখানে যে কোনো প্রশ্ন করার জন্য তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো হবে। তারা মসজিদ ঘুরে দেখতে পারবে এবং চাইলে সেখানে প্রার্থনাও করতে পারবে।

উল্লেখ্য, ব্রিটেনে কমপক্ষে ৩০ লাখ মুসলমান বাস করেন। এদের মধ্যে অর্ধেক ব্রিটিশ মুসলিমের জন্ম হয়েছে যুক্তরাজ্যে।

চুলের খুসকি দূর করার সহজ ৫ উপায়

খুসকির সমস্যায় বহু মানুষই ভুগে থাকেন। মাথার খুলির উপরের চামড়া পরিষ্কার না হলে বা কোনওভাবে সংক্রমণ হলে খুসকির সমস্যা হতে পারে। একবার মাথা খুসকিতে ভরে গেলে তা প্রচণ্ড বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাক্ষণ মাথা চুলকানো ও তারপরে কাধে সাদা সাদা ধুলোর মতো ময়লা জমতে থাকা অপরের সামনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

খুসকি হলে মাথার চামড়া চুলকানো, লাল হয়ে যাওয়া ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিঅ্যাকশনও দেখা দেয়। তবে কয়েকটি পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা থেকে বাঁচা যেতে পারে। কী কী ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে খুসকির সমস্যা থেকে বাঁচা যেতে পারে তা জেনে নিন ।
লেবু :  লেবুর রস করে তা মাথার চামড়ায় লাগাতে হবে। লেবুকে পানিতে ফুটিয়ে ঠান্ডা করে তা লাগাতে হবে। বেশ কিছুদিন লেবুর রস লাগালে ফল পাবেন।


নিম : নিমের পেস্ট তৈরি করে তা স্কাল্পে লাগান। কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন। এতে চুলও উজ্জ্বল ও সিল্কের মতো হবে।
অ্যালো ভেরা অ্যালো ভেরাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। কিছুদিন অ্যালো ভেরার রস মাথায় লাগালেই খুসকি দূর হবে।

বেকিং সোডা : মাথার চামড়ায় থাকা ডেড স্কিন তুলে দিতে বিশেষ সাহায্য করে বেকিং সোডা। গরম পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে তা চামড়ায় লাগান। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।

মেথি :  চুলের খুসকি দূর করতে মেথি আর একটি উপকারী উপাদান। মেথি পেস্ট করে তা চামড়ায় লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। কয়েকদিন করলেই খুসকি দূর হবে।


বারমুডা ট্রায়াঙ্গল কি রহস্য হয়ে থাকবে? আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে…




বারমুডা ট্রায়াঙ্গল হচ্ছে পৃথিবীর অন্যতম রহস্যময় একটি জায়গা। এটি দূর থেকে দেখতে অন্যান্য জায়গার মতোই স্বাভাবিক বলে মনে হবে। এলাকার নাম ট্রায়াঙ্গল হবার কারন হচ্ছে এটি ত্রিভুজ আকৃতির আর বর্তমানে এটি পৃথিবীর অন্যতম অভিশপ্ত এলাকা বলে খ্যাতি লাভ করেছে। বারমুডা ট্রায়াঙ্গলের অবস্থান আটলান্টিক মহাসাগরে। এর একপাশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আরেক প্রান্তে পুয়ের্টো রিকো এবং ওপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দীপ অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গলের মোট আয়তন ১১৪ লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ ৪৪ লক্ষ বর্গ মাইল। এটি পৃথিবীর ২৫-৪০ ডিগ্রি উত্তর অংশ এবং ৫৫০-৫৮ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
কি এমন আছে এখানে? কেন এই স্থানটিকে এতো অভিশপ্ত বলা হয়? এর কোন সঠিক ব্যাখ্যা এখনো বিজ্ঞান দিতে পারেনি। কিন্তু কেন? এর পেছনে বিভিন্ন কারন আর ঘটনা আছে যা বিজ্ঞানকে কে হতবাক করে দেয়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো বারমুডা ট্রায়াঙ্গলের কিছু অবাক করা ঘটনা।


ঘটনা ১। সালটা ছিল ১৯৪৫ সালের ডিসেম্বর মাস মার্কিন যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেবার জন্য উদ্দয়ন করে। কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ংকর বারমুডা ট্রায়াঙ্গলের কাছে চলে যায় এবং কেন্দ্রে ম্যাসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পারছে না যতদূর চোখ যাচ্ছে শুধু কুয়াশা আর কুয়াশা। অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল “আমাদের বাঁচাও উদ্ধার কর এখান থেকে আকাশের কুয়াশা আমাদের কোথায় জানি নিয়ে যাচ্ছে” এর পর আর তাদের কাছ কোন ধরনের ম্যাসেজ পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেদিকে পাঠানো হয় কিন্তু তাদেরকেও আর খুজে পাওয়া যায় নি। এর পরপরই বারমুডা ট্রায়াঙ্গল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

ঘটনা ২। এটি ১৯৬৭ সালের মে মাসের দিকের ঘটনা। কোনকিছু না বুঝেই একটি মার্কিন যুদ্ধজাহাজ তার নিয়মিত টহলের জন্য বারমুডা ট্রায়াঙ্গলের দিকে রওনা হয়। ঠিক একইভাবে তারা বারমুডা ট্রায়াঙ্গলের ভেতরে প্রবেশ করার পর তাদের বেতার তরঙ্গ পাঠানোর ক্ষমতা হারিয়ে ফেলে এবং হুট করে এটি অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে অনেক খুজাখুজি করার পরেও তাদেরকে আর কোথাও খুজে পাওয়া যাইনি। এই ঘটনার পরেই পুরো বিশ্বের কাছে এই বারমুডা ট্রায়াঙ্গল হয়ে ওঠে এক অজানা আতঙ্কের নাম।


ঘটনা ৩। সালটা ঠিক মন পরছে না যতদূর মনেহয় ১৯৬৬ দিকের ঘটনা হবে হয়তো। একটি সিঙ্গেল ডেকার বিমানের যাবার কথা ছিল যুক্তরাষ্ট্রর অহিও থেকে কানাডার কোন একটি অঞ্চলে। পাইলট কে তার যাত্রাপথের যে দিকনির্দেশনা দেয়া ছিল তাতে তার নিদিষ্ট গন্ত্যবে পৌছনোর সময় লাগবার কথা ছিল প্রাই ৮ ঘণ্টার মতো। কোন এক অজ্ঞাত কারনে বিমানের পাইলট এই বারমুডা ট্রায়াঙ্গলের সীমানাতে ঢুকে পড়ে। হটাঠ করে সে খেয়াল করে যে তার বিমানের কম্পাস আর কাজ করছে না এবং তার বেতার তরঙ্গর সিগন্যাল প্রাই অকেজো হয়ে গিয়েছে। এভাবে প্রাই ৩০ মিনিট চলতে থাকে একপর্যায়ে যখন তার কম্পাস কাজ করা শুরু করে তখন তিনি খেয়াল করেন, তার যে পথ প্রাই ৮ ঘণ্টাই পারি দেবার কথা ছিল সেটি তিনি এই ৩০ মিনিতে পাড়ি দিয়ে ফেলছেন অথচ তার বিমানের ফুয়েলও ঠিক একই রকম দেখাচ্ছে। তার যাত্রাপথের জন্য যতটুকু ফুয়েল দরকার ছিল সেটি প্রাই একই রকম আছে। এই ঘটনা উপলব্ধি করার পর তিনি হতবাক হয়ে যান। তিনি যখন বিমানে ছিলেন তখন খেয়াল করেন কোন এক চুম্বকীয় শক্তি তাকে রকেটের বেগে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর তার বিমানের পাখাগুলো কেমন যেন গুছিয়ে যাচ্ছে সে এটি তার দেখার ভুল মনে করে। কিন্তু না এটি তার দেখার ভুল ছিলোনা। পরবর্তীতে সে এই ঘটনাটি তার কর্তিপক্ষকে জানায়। তারা এরপর এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হল এই ঘটনারও সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে না। তদন্ত শেষ না হয়েই থেমে যাই। 
 
এমন অনেক অনেক ঘটনা আছে বারমুডা ট্রায়াঙ্গলকে কেন্দ্র করে। এই এলাকার একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে এর সীমানার ভেতরে যখনি কোন জাহাজ বা বিমান এসে যাবে তখন তার বেতার তরঙ্গ পাঠানোর ক্ষমতা হারিয়ে ফেলবে আর পরবর্তীতে ভূমির সাথে যোগাযোগ করতে না পারায় সেটি অদৃশ্য হয়ে যায়। তবে এমনটি সবসময় হয়না। এখন পর্যন্ত মার্কিন গবেষকরা তাদের সাধ্য অনুযায়ী গবেষণা চালিয়ে কোন কূল কিনারা করতে পারেনি। তারা মনে করে শুধুমাত্র এটি একমাত্র কারন হতে পারে না। এর পেছনে আছে আরও অনেক রহস্য। তবে কি সে রহস্য!তারা মনে করছে বারমুডা ট্রায়াঙ্গলের ভেতরের আবহাওয়ার অবস্থা খুব খারাপ। এখানে সব সময় ঝড় বৃষ্টি হতে থাকে যার ফলে এই এলাকার ভেতরে যখন কোন জাহাজ প্রবেশ করে সেটি এই তীব্র ঝরের কবলে পড়ে হারিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তারা এই যুক্তিটি প্রতিষ্ঠিত করতে পারিনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে যদি কোন জাহাজ ঝরের কবলে পড়ে হারিয়ে যায় তবে তার ধ্বংসাবশেস তো খুজে পাওয়ার কথা। কথাটা আশ্চর্যজনক হলেও সত্যি যে এখনো পর্যন্ত হারিয়ে যাওয়া কোন জাহাজেরই ধ্বংসাবশেস খুজে পাওয়া যাইনি।
আধুনিক বিজ্ঞানীরা মনে করে মানুষের অশিক্ষা আর কৌতূহলের কারনে কিছু মন গড়া কাহিনী সৃষ্টি হয়েছে বাস্তবে বিচার করলে দেখা যাবে বারমুডা ট্রায়াঙ্গলের তুলনায় অন্যান্য জায়গাতে এই রকম দুর্ঘটনা ঘটার প্রবণতা অনেক বেশি। যেমন মরুভুমি,হিমালয় প্রান্তর, অ্যামাজন জঙ্গল, আটলান্টিকা ইত্যাদি জায়গাতে এমন নিখোঁজ হবার গল্প একেবারেই কম নয়। প্রতিনিয়ত মানুষ রিপোর্ট করছে এমন নিখোঁজ হবার কথা নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে আরেকটি গুজব আছে, অনেকেই মনে করে ভিনগ্রহের মানুষেরা যখন পৃথিবীত আসে তখন তারা এই স্থানকে তাদের ঘাটি বানিয়ে নেয় এই কারনে এখানে যা কিছু আসবে সেটি গায়েব করে দিবে যাতে করে তাদের কেউ ক্ষতি বা চিহ্ন খুজে না পায়। মজার ব্যপার হচ্ছে এই যুক্তির পেছনেও এখন পর্যন্ত কোন সঠিক প্রমান মেলেনি গল্পটা পুরোটাই মন গড়া।
ধংশাবশেষ খুজে না পাবার ব্যপারে বিজ্ঞানীরা বলেন, বারমুডা ট্রায়াঙ্গলে সমুদ্রের গভীরতা এতোটাই বেশি যে এখানে যদি কোন বিমান বা জাহাজ হারিয়ে যায় বা বিধ্বস্ত হয় তবে তার ধংশাবশেষ খুজে পাওয়া খুবই অসাধ্য একটি ব্যাপার। বর্তমানে আধুনিক প্রজুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে যদি এর চিহ্ন খুজে পাওয়া যায় তারপরেও সেটি উদ্ধার করা প্রাই অসম্ভব একটি ব্যাপার।
ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে এখনো পর্যন্ত বিজ্ঞান এর কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেনি আর সেজন্য বারমুডা ট্রায়াঙ্গলের আসল রহস্য এখনো রহস্য হয়ে আছে। তবে আমরা আশাবাদি যে বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে হয়তো আর বেশিদিন আমাদের অপেক্ষা করতে হবে না