Saturday, February 6, 2016

শাহরুখের উপর চড়াও হিন্দু মৌলবাদী দল

shahrukh khan
বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা কুচ জেলায় ‘রাইস' সিনেমার শুটিং পণ্ড করার চেষ্টা করে। গুজরাট পুলিশ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আন্দোলনকারীদের আটক করেন তারা। ৩৪ জন বিশ্ব হিন্দু পরিষদ কর্মীকে আটক করা হয়। 
কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ছেড়ে দেয়া হলে তারা গুজরাটের আরেকটি শহর পোলারিয়া যাওয়ার রাস্তা গাধশিশা-দেদিয়া হাইওয়ে বন্ধ করে দেয়। পোলারিয়াতে সেদিন ‘রাইস’-এর শুটিং হওয়ার কথা ছিল।
তবে কুচ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত পোলারিয়াতে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে শুটিং।
এক সপ্তাহের জন্য কুচে অবস্থান করছেন শাহরুখ। সেখানে যাওয়ার পর থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন। 
‘রাইস’ পরিচালনা করছেন রাহুল ধোলাকিয়া, যিনি এর আগে ‘পারজানিয়া’র মতো সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছেন। ‘রাইস’এ দেখা যাবে আহমেদাবাদের প্রয়াত আন্ডারওয়ার্ল্ড ডন আব্দুল লতিফ শেইখের গল্প।
এতে শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক ঘটবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের।

ড. ইউনূসের নাম শুনেই ডিনার ফেলে ৪ মন্ত্রী সহ আ.লীগ নেতাদের হল ত্যাগ

ড. মুহাম্মদ ইউনূসর
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম শোনে ডিনার ফেলে হল ত্যাগ করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চার প্রভাবশালী মন্ত্রী ও দুই উপদেষ্টা।
শুক্রবার রাত ৮টায় রাজধানীর কুড়িল বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ডিনারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।

অনুষ্ঠানস্থল থেকে যে চার মন্ত্রী বেরিয়ে গেছেন তারা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এছাড়া আরো যারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী-এমপিদের অনুষ্ঠানস্থল ত্যাগের পর উপস্থিত আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাও চলে যান বলে জানা গেছে।

ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিত থাকার খবর আগে থেকে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জানতেন না বলে জানিয়েছেন মন্ত্রীদের ঘনিষ্ট নেতারা।

বিশ্বের কাছে বাংলাদেশ একটি নিরাপদ এলাকা হিসেবে গণ্য।

বিশ্বের কাছে বাংলাদেশ একটি নিরাপদ এলাকা হিসেবে গণ্য হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি আজ শনিবার বিকেলে ঢাকার দোহারে মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমাদের কথা নয়, এটা সারা পৃথিবীর জরিপে নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম । এদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না বলেই বিশ্বের কাছে বাংলাদেশ একটি নিরাপদ এলাকা হিসেবে গণ্য হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের পুরস্কার হিসেবে জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরুস্কৃত হয়েছেন। এ কারণেই পৃথিবীর ১০০ জন নেতার মধ্যে তার অবস্থান ১৩তম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) আব্দুল মান্নান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব) ডা. আর খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মর্তা নূরুল করিম ভুইয়া।

- See more at: http://www.bd24live.com/bangla/article/78886/index.html#sthash.qF583awK.dpuf

এবার আইপিএল কাপাবে মুস্তাফিজ।

মুস্তাফিজুর রহমান
অভিষেকের নয় মাস না যেতেই টি-টোয়েন্টি ক্রিকেটের সবচাইতে বড় ও আলোচিত আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে দল পেয়ে গেলেন বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান।
আজ আইপিএলের নিলামে তাকে দুই লাখ আট হাজার ডলার বা এক কোটি চল্লিশ লাখ রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
তাকে নেয়ার আগ্রহ দেখিয়েছিল র‍য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও।
তবে শেষ পর্যন্ত হায়দ্রাবাদই তাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেয়।
আগামী এপ্রিল মাসে শুরু হতে যাচ্ছে আইপিএলের নবম আসর।
গত বছর এপ্রিল মাসে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েই পাদপ্রদীপের আলোয় আসেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।
দক্ষিণাঞ্চলীয় সাতক্ষীরার এই খেলোয়াড়ের বয়স মোটে কুড়ি হলেও এখন বাংলাদেশ দলের সবচাইতে নির্ভরযোগ্য এবং কার্যকর বোলারদের একজন তিনি।
তবে কাঁধে চোটের কারণে সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি সিরিজ তিনি খেলতে পারেননি।
অবশ্য আসন্ন এশিয়া কাপে তিনি খেলতে পারবেন বলেই ধারণা রয়েছে।
পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএল-এ দল পেলেও চোটের কারণে খেলতে যাওয়া হয়নি তার।
এর আগে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানই নিয়মিত আইপিএলে খেলে আসছিলেন।
এবারও চার লাখ সতের হাজার ডলার বিনিময়ে সাকিবের নিয়মিত দল কলকাতা নাইট রাইডার্স তাকে রেখে দিয়েছে।
সাকিব ছাড়াও এর আগে অনিয়মিত ভাবে আইপিএলে দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও তামিম ইকবাল।
আজকের নিলামে মুস্তাফিজ বিক্রি হলেও অবিক্রিত থেকে গেছে বাংলাদেশ দলে তার সতীর্থ মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।