Tuesday, January 26, 2016

মস্তিজাদে’-র কয়েকটি দৃশ্য নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানি

মস্তিজাদে’-র কয়েকটি দৃশ্য নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানি 

All News24x6

নয়াদিল্লি: এই প্রথম সেক্স-কমেডি ‘মস্তিজাদে’-র মাধ্যমে বলিউডে নিজের ভাগ্যপরীক্ষায় বসেছেন প্রাক্তন পর্নস্টার সানি লিওন। এমনিতে পর্দায় সাহসী দৃশ্যের জন্যই পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু ‘মস্তিজাদে’-র কয়েকটি দৃশ্য ও সংলাপ নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানি। সেকারণে পরিচালক মিলাপ জাভেরিকে কয়েকটি দৃশ্য ও সংলাপ সরিয়ে দিতে বলেছিলেন। সানি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চিত্রনাট্য পড়ার পর মিলাপকে তিনি জানান যে, ওই

Robi Internet Offer
দৃশ্য ও সংলাপগুলি নিয়ে তাঁর অস্বস্তি রয়েছে। সেই মতো পরিচালক ও প্রযোজক ওই দৃশ্য ও সংলাপগুলির পরিবর্তন করেন। এই সিনেমায় সানি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন- লিলি ও লায়লা। লায়লা উদ্দাম, উচ্ছ্বল। কিন্তু লিলি ঠিক তার বিপরীত।
সানি বলেছেন, দ্বৈত চরিত্রে অভিনয় করাটা খুব একটা কঠিন হয়নি। সেটের লোকজন খুব ভালোভাবে বন্দোবস্ত করায় সব কিছু সহজভাবেই হয়েছে।আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মস্তিজাদে’।










All News: ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: ভোল পাল্টালেন আমির ও শাহ...

All News: ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: ভোল পাল্টালেন আমির ও শাহ...: ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: ভোল পাল্টালেন আমির ও শাহরুখ খান তীব্র সমালোচনার মুখেও ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে নিজের মন্তব্যে অটল ছ...

ভুতের স্নান দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় !

 ভুতের স্নান দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়


All News:  ভুতের স্নান দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়! শুনতে অবাক হলেও এমনটাই ঘটে গেল এক রসিক স্বামীর হ্যান্ডিক্যামে!
ভুত আছে কি নেই! এই নিয়ে বিতর্কের শেষ নেই৷ রয়েছে নানা মুনির নানা মত৷ এক পক্ষের দাবি ভুত-ভবিষ্যত বলে কিছু নেই৷ আবার অন্য এক পক্ষের দাবি, তারা অনেকেই ভুতের মুখোমুখি হয়েছেন৷ কেউ সশরীরে ভুত না দেখলেই, লোকেমুখে শুনেই ভুতের অস্তিত্ব টের পান৷ রাতের অন্ধকারে একা চলতেও ভয় পায় অনেক জেন-ওয়াইয়ের দলও৷
GP Offer

সিনেমায় ভুতের আনাগোনা অনেকেই দেখেছে৷ খালি চোখে ভুত দেখা না গেলেও, ক্যামেরার লেন্সকে নাকি ভুত এড়াতে পারে না৷ ক্যামেরাতে ভুত ধরা পড়বেই! রুপোলি পর্দায় এমনটাই দেখা গিয়েছে৷ এটাই অনেকের বিশ্বাস৷ ক্যামেরায় ভুত বন্দি করার বহু ছবি ইউ টিউব জুড়েই রয়েছে৷ তার কতটা সত্যি, কতটা মিথ্যে তা নিয়ে জোর সন্দেহ আছে৷ তবে এবার বাস্তবের ক্যামেরায় ধরা পড়ল এল সুন্দরী ভুতের স্নান দৃশ্য! ঘটনাটি তাও আবার এই ভারতেই! সেই ভুতের ছবি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে নানান সোস্যাল মিডিয়ার দেওয়ালে৷ ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সদ্য বিবাহিত এক নব দম্পতি! মধুচন্দিমা করতে গিয়েছেন তাঁরা৷ রসিক স্বামী তাঁর সদ্য বিয়ে করা বধূর স্নানদৃশ্যের ছবি তুলছিলেন তাঁর শখের হ্যান্ডিক্যাম দিয়ে৷ স্ত্রীর আপত্তি সত্বেও রগরগে স্নান দৃশ্য ক্যামেরা বন্দি করে যাচ্ছিলেন তিনি৷ রসিক স্বামীর ছবি তোলা থেকে নিজেকে সরিয়ে নিতে অন্য ঘরে চলে যাচ্ছিলেন৷ ফাঁকা স্নানঘরের ভিতরে আচমকা আরও এক নারীর স্মানদৃশ্যের ছবি ধরা পড়ে যায় ওই ব্যক্তির ক্যামেরায়৷ হচকচিত হয়ে তিনি স্মানঘরের পর্দা সরিয়ে দেখেন ভিতরে কেউ নেই, কেউ স্নান করছে না৷ অথচ ক্যামেরায় ধরা পড়েছে এক সুন্দরীর স্নানের দৃশ্য৷এটি ভুত ছাড়া আর কিছুই নয় বলে দাবি একটি ওয়েবসাইট সংস্থার৷

ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: ভোল পাল্টালেন আমির ও শাহরুখ খান

ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: ভোল পাল্টালেন আমির ও শাহরুখ খান

 ammir khan allnews

রাজপথে ভারতীয় বাহিনীর শক্তি দেখল বিশ্ব

নয়াদিল্লি:  প্রজাতন্ত্র দিবসের প্রাককালে গোটা বিশ্বকে নিজেদের শক্তি দেখাল স্থল, জল এবং ভারতীয় বায়ুসেনা। দিল্লির রাজপথে প্রদর্শিত হল সেনার অত্যাধুনিক অস্ত্র এবং বিমানবাহিনীর শক্তিশালী বিমান এবং সেনাদের কশরত। যা যে কোনও শত্রুপক্ষের বুকে ভয় ধরাতে সক্ষম। প্রজাতন্ত্র দিবসে শুধু ভারতীয় সেনাই নয়, এই প্রথম কুচকওয়াজে অংশ নিয়েছিল কোনও বিদেশী শক্তি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে স্যালুট জানাল ১২৩ সদস্যের ফরাসি সেনা।
french
প্যারেডে ভারতীয় সেনার বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র বহনকারী ট্যাংকের প্রদর্শন করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল টি ৯০ ভিষ্ম ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিক্যাল bmp2, ব্রাহমস, এই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মোবাইল অটোনমাস লঞ্চার, আকাশ ওয়েপন সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র।
brahmos
অন্যদিকে, ভারতীয় বায়ুসেনার ট্যাবলতে দেখানো হল c-17 গ্লোবমাস্টার, c-130 হারকিউলিস, mi-17v5 এয়ারক্র্যাফট, যা ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উদ্ধারকাজে, এছাড়াও দেখানো হয় বায়ুসেনার বিমান কসরত আকাশে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীও তাদের শক্তিপ্রদর্শন করে। বাহিনীর তৈরি ট্যাবলোতে দেখানো হয়  ins বিক্রান্ত, যেটি যুদ্ধবিমান বহনে সক্ষম, এছাড়াও প্রদর্শিত করা হয় ভারতীয় সাবমেরিন কালভেরি।