![]() |
গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন শুরুর পর সৌদি আরব একাধারে বেসামরিক স্থাপনা ধ্বংস করে যাচ্ছে। বিমানবন্দরে হামলার মাধ্যমে রিয়াদ মূলত ইয়েমেনের জন্য মানবিক সহায়তা গ্রহণের সব পথ বন্ধ করার চেষ্টা করছে।
এদিকে, সোমবার সৌদি বিমান থেকে উত্তরাঞ্চলীয় সা’দা, হাজ্জাহ ও মা’রিব প্রদেশে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়ে তা জানা যায় নি। অবশ্য, গত তিনদিন ধরে সা’দা প্রদেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। এতে সেখানকার একটি মার্কেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ জোট বেধে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর প্রায় ১০ মাস ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে। কিন্তু যে আনসারুল্লাহ বাহিনীকে রাজধানী সানা থেকে উৎখাত করে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনায় ইয়েমেনে হামলা চালিয়েছিল রিয়াদ সে লক্ষ্য আজ পর্যন্ত পূরণ হয় নি।
এই প্রতিবেদন শেয়ার করুন শেয়ারিং সম্পর্কে
ইয়েমেনের
পশ্চিমাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দরে সৌদি আরব ব্যাপক বিমান হামলা
চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, কয়েকটি সৌদি জঙ্গিবিমান
আল-হুদাইদাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালায়। হামলায় বিমানবন্দরের
ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে টিভি চ্যানেলটি।
গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে
আগ্রাসন শুরুর পর সৌদি আরব একাধারে বেসামরিক স্থাপনা ধ্বংস করে যাচ্ছে।
বিমানবন্দরে হামলার মাধ্যমে রিয়াদ মূলত ইয়েমেনের জন্য মানবিক সহায়তা
গ্রহণের সব পথ বন্ধ করার চেষ্টা করছে।
এদিকে, সোমবার সৌদি বিমান থেকে
উত্তরাঞ্চলীয় সা’দা, হাজ্জাহ ও মা’রিব প্রদেশে হামলা চালানো হয়েছে। তবে এসব
হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়ে তা জানা যায় নি। অবশ্য, গত তিনদিন ধরে
সা’দা প্রদেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। এতে সেখানকার
একটি মার্কেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ
জোট বেধে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর প্রায় ১০ মাস ধরে সামরিক আগ্রাসন
চালাচ্ছে। কিন্তু যে আনসারুল্লাহ বাহিনীকে রাজধানী সানা থেকে উৎখাত করে
পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনায়
ইয়েমেনে হামলা চালিয়েছিল রিয়াদ সে লক্ষ্য আজ পর্যন্ত পূরণ হয় নি।




