Sunday, February 7, 2016

সালমানকে এ কি বললেন ২০ বছরের ছোট সোনম!

বিনোদন ডেস্ক : অনেক নারীর কাছেই তিনি অনেক আকর্ষনীয় এবং স্বপনের পুরুষ। তাই নারীদের কাছ থেকে এমন দু-চারটি কথা শুনতেই পারেন। কিন্তু একসময় যাকে কোলে করে হাটতেন সেই সোনম কাপুরের সাথে ছবিও করেছেন তিনি। এবং এবার এই রাজকন্যার কাছেও তার পরিচয় ‘ব্লা়ডি হট।’ তিনি বলিউডের ব্যাচেলন খান সালমান। সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ো’র কো-স্টার সম্পর্কে এই বিশেষণই ব্যবহার করলেন সোনম কাপুর।
আগামী ছবি ‘নীরজা’র প্রচারে মুম্বাইয়ের একটি কলেজে গিয়েছিলেন সোনম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, তার পছন্দের সহ-অভিনেতা কে? উত্তর দেয়ার আগেই অডিয়েন্সের মধ্যে থেকে সালমান খানের নাম ওঠে। তখন হেসে সোনম জানান, ‘তোমরা ঠিকই বলেছ। আমার ফেভারিট অভিনেতা সালমান খান। হি ইজ সো ব্লাডি হট।’
সালমান খান সোনম কাপুরের কাছ থেকে প্রায় ২০ বছরের বড়। ছোটবেলায় সালমানের কোলেও চড়েছেন এই নায়িকা। তবে এখন তারাই অনস্ক্রিন কাপল। ‘প্রেম রতন ধন পায়ো’তে তাদের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সেই ভাইজানকেই এ বার ‘হট’ বললেন সোনম। তবে এই বিশেষণ শুনে সালমান কতটা খুশি তা অবশ্য জানা যায়নি।

যে কারনে বিয়েতে দেরি নয়

পুরুষদের একটা সাধারন ধারনা আছে বিয়ে করলেই জীবনের সব সুখ শেষ৷ কিন্তু স্ট্যাটিসটিক্স অনুযায়ী বিবাহিত পুরুষেরা শুধু দীর্ঘজীবীই হন না, তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী হন এবং সুখী মানুষও হন...

ইংরেজিতে একটি কবিতা আছে, 'লাভ অ্যান্ড ম্যারেজ, লাভ অ্যান্ড ম্যারেজ/গো টুগেদার লাইক আ হর্স অ্যান্ড ক্যারেজ/দিস আই টেল ইউ ব্রাদার/ইউ কান্ট হ্যাভ ওয়ান উইদাউট দ্য আদার'৷ সহজ বাংলায়, শুধু প্রেম করলেই হবে না, পাশাপাশি বিয়েটাও করে ফেলতে হবে৷ প্রেম এবং বিয়ে একেবারেই ঘোড়া এবং গাড়ির মতো৷

সংখ্যাতত্ত্ব অনুযায়ী একা এবং অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষের আয়ু অনেক বেশি৷ যে সব পুরুষ প্রেম করেন এবং বিয়েটাকে ক্রমশ পিছনে ঠেলতে থাকেন তাঁরা যে খুব নিশ্চিন্ত জীবন কাটান তা নয়৷ কারণ, অবিবাহিত প্রেমের মধ্যে নানা ধরনের টেনশন এবং স্ট্রেস জড়িত৷ অনেক কিছুই করতে হয় অনিশ্চিত ভবিষ্যত্ মাথায় রেখে৷ এর মধ্যে 'শাররীক সম্পরক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর৷ তার ফলেই মনের মধ্যে এসে ভিড় করে চাপ, শরীর এতেই নষ্ট৷
সমীক্ষা করে দেখা গিয়েছে শতকরা ৯৪ জন দম্পতি জানিয়েছেন, বিয়ের পর তাঁরা অনেক নিশ্চিন্ত৷ আরও বিস্ময়ের এই সব দম্পতিরাই যখন বাবা-মা হন, তখন তাঁদের জীবন আরও বেশি নিশ্চিন্ত হয়ে ওঠে৷ এমন বাবা-মা হওয়া শতকরা ৫৭ জন জানিয়েছেন, শুধু বিয়ের পরই নয়, বাবা-মা হয়ে যাওয়ার পরে তাঁদের ব্যক্তিগত জীবন এখন অনেক বেশি মধুর৷ তাঁরা বিয়ের আগেকার দিনগুলো ভুলতে চান৷

একটি সমীক্ষা জানিয়েছে বিশেষ করে পুরুষদের স্বাস্থ্য এবং জীবনের ওপর বিয়ের প্রভাব প্রায় সিগারেট ছেড়ে দেওয়ার মতোই৷ এমনকী এক গবেষক তাঁর পত্রে জানিয়েছেন, 'সিগারেট খেলে যে কোনও পুরুষ মানুষের আয়ু গড় পড়তা ৭ বছর কমে যায়, সেই পুরুষ বিয়ে করলে তার জীবনের সঙ্গে যোগ হয় বাড়তি ৭ বছর৷ আর মেয়েদের ক্ষেত্রে আয়ু বেড়ে যায় ৩ বছর৷'

এমন অনেক মানুষ আছেন যাঁরা সিঙ্গল, কিংবা কেউ আবার বিবাহ বিচ্ছিন্ন অথবা সম্প্রতি তাঁর স্ত্রী বিয়োগ হয়েছে৷ এঁরা কেউই সেই অর্থে চরম অসুখী না হলেও, এঁদের তুলনায় বিবাহিত মানুষেরা অনেক বেশি সুখী৷ এক সমীক্ষায় দেখা গিয়েছে সুখ নির্ভর করে পারিবারিক সম্পর্কের গুণাগুণের ওপর৷ কখনও তা রোজগারের ওপর নির্ভরশীল নয়৷ অর্থ সব সময় মানুষকে সুখী করে না তুলতে পারলেও বিবাহ মানুষকে সুখী করতে পারে৷ দেখা গিয়েছে একাকিত্ব মানুষকে বিষণ্ণ এবং অসুখী করে তোলে৷ একা মানুষের তুলনায় যাঁরা বিয়ে না করেও একসঙ্গে থাকেন, দেখা গিয়েছে তাঁরা কিছুটা বেশি সুখী৷ কিন্ত্ত স্ত্রীর সঙ্গে বসবাস করেন যাঁরা তাঁরা মানসিক এবং শারীরিকভাবে তুলনায় অনেক ভালো থাকেন৷

বিবাহিত জীবন শুধুই যে মানুষের শারীরিক স্বাস্থ্য ভালো করে তাই নয়, যাঁরা মানসিক স্বাস্থ্যের অসুস্থতায় ভোগেন তাঁদেরও সুস্থ করে তোলে৷ এক মার্কিন সমীক্ষায় দেখা গিয়েছে বিয়ের পর মানসিক স্বাস্থ্য বিশেষ করে পুরুষদের অনেক বেশি বেড়ে যায়৷ তুলনায় বিবাহ বিচ্ছিন্ন মানুষের মানসিক স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে এগোয়৷ সমীক্ষা আরও জানিয়েছে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বিয়ে ব্যাপারটা ডিপ্রেশন কমাতে সহায়ক

- See more at: http://www.onnodiganta.com/article/detail/4396#sthash.rjGcq88D.dpuf

ব্রিটেনের মসজিদগুলোতে অমুসলিমদের আজ আমন্ত্রণ জানানো হয়েছে

ব্রিটেনের মসজিদ
যুক্তরাজ্যে অমুসলিমদের জন্যে আজ রোববার মসজিদের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।
ইসলাম সম্পর্কে মানুষের মনের ভেতরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সেটা কাটাতেই এই উদ্যোগ।
ব্রিটেনের মুসলমানদের একটি সংস্থা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন ৯০টিরও বেশি মসজিদে এই ‘ওপেন ডে’ কর্মসূচি গ্রহণ করেছে।
সংস্থাটি বলছে, ইসলামপন্থীদের হাতে বড়ো রকমের বেশ কয়েকটি হামলার পর ইসলাম ধর্মের ব্যাপারে মানুষজনের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সে বিষয়ে তারা উদ্বিগ্ন।
একই সাথে গত কয়েক বছরে ব্রিটেনে মুসলিমদের ওপর হামলার ঘটনা এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভীতি বা ইসলামোফোবিয়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আজকের এই ওপেন ডে কর্মসূচিতে অমুসলিমদের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে তুলে ধরা হবে, মুসলমানরা কিভাবে প্রার্থনা করেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন সেসব দেখতে পারেন, অথবা মসজিদে গিয়ে শুধু চা বিস্কিট খেয়েই চলে আসতে পারেন

সকালে খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর!

রসুন

অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিংবা অনেকেই মনে করতে পারেন যে এটা স্রেফ একটা কুসংস্কার। কিন্তু আসলেই কি তাই? একদম না!
খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা করা অবস্থায় খেলে হয় না। চলুন, জেনে নিই খালি পেটে রসুন কীভাবে খাবেন ও কেন খাবেন।

কীভাবে খাবেন

খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার আগে। চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন।

কেন খাবেন

খালি পেটে রসুন খেলে রসুনের কার্যকারিতা আরো বেড়ে যায়, এটি পরিণত হয় একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে।
স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন। অন্যদিকে পেটের গণ্ডগোল জনিত অসুখ, যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়।
সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে। যাদের রসুনে অ্যালার্জি আছে তাঁরা এড়িয়ে চলুন।

সেলিম চিশতির মাজার জিয়ারত করলেন ক্যাটরিনা

সেলিম চিশতির মাজার জিয়ারত করলেন ক্যাটরিনা

কিছুদিন আগেই সম্পর্ক বিচ্ছেদ হয়েছে প্রেমিক রণবীর কাপুরের সাথে। তার পর আবার ফিরে গিয়েছে পুরনো প্রেমিক সালমান খানের নিকট এমন গুজও রটেছে। আবার শোনা যাচ্ছে ক্যাটরিনার মা নাকি রণবীরের মায়ের সাথে তাদের প্রেম বিষয়ক কথা বলতে গিয়েছেন! দেখা যাক এর কি সমাধান হয়। তবে ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনিত ছবি ‘ফিতুর’। এই ছবির প্রচারণায় বর্তমানে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে এই অবেদনময়ী অভিনেত্রী।
‘ফিতুর’ ছবির প্রচারে বর্তমানে তিনি রয়েছেন দিল্লীতে। সেখানে ঐতিহাসিক ‘সেলিম চিশতির দরগা শরীফ’ নামে একটি মাজার রয়েছে। আর এই মাজারে গিয়ে জিয়ারত করলেন বলিউডের সুপার গার্ল ক্যাটরিনা কাইফ! এই মাজারটি মোঘল সাম্রাজ্যের সময় ফতেহপুরের সিক্রিতে গড়ে উঠে মহান মুসলিম সাধক সেলিম চিশতির।
তবে মাজারটি মুসলমানদের জন্য হলেও পরবর্তী সময়ে সব ধর্মের মানুষ সেই মাজারে গিয়ে নিজের মনবাসনা ব্যক্ত করেন। আর আজ সেই মহান সুফি সাধকের মাজার জিয়ারত করেতে গিয়েছেন বলিউড রানী ক্যাটরিনা কাইফ! তার আসন্ন মুক্তিপ্রতীক্ষত ছবি ‘ফিতুর’-এর সাফল্য কামনা করেই এই মাজারে দোয়া করেন তিনি!
তবে এটাই সেলিম চিশতির মাজার শরীফে ক্যাটরিনার প্রথম যাওয়া নয়। এর আগেও অন্তত বহুবার সেখানে গিয়ে এই মাজার জিয়ারত করে।
উল্লেখ্য, আগামি ফেব্রুয়ারির ১২ তারিখে ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুর অভিনিত প্রথম ছবি ‘ফিতুর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কি এমন হলো যে নিজেদের শিডিউল টাইম ভেঙে দিলেন মাশরাফি বিন মর্তুজারা?

মাশরাফি বিন মর্তুজারা
বিনোদন ডেস্ক : নির্দিষ্ট শিডিউল। তাই ট্রেন ধরতে হবে। কিন্তু সেই ট্রেন ধরলেন না বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারা! কিন্তু কেন? কি এমন হলো যে নিজেদের শিডিউল টাইম ভেঙে দিলেন?
এমন প্রশ্নের উত্তরে জানা গেলো, মাশরাফি, সৌম্য, জাহানারা আর সালমারা ট্রেন ছেড়ে ছুট দিয়েছিলেন একটি মানবিক ক্যাম্পেইনে! ‌
‘আমরাই পারি' শিরোনামে একটি অনুষ্ঠানের শেষ পর্বে আগামীকাল দেখা যাবে এই চার ক্রিকেট তারকাকে।
অনুষ্ঠানটির বিশেষ এই পর্বে তারা উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলার এমন একটি অঞ্চলে যেখানকার অধিবাসীদের বছরের প্রায় নয় মাসই পানিবন্দী থাকতে হয়। জাতীয় দলের ট্রেনিং এর মধ্য থেকে কিছুটা সময় বের করে তারা কাজ করেছেন তালা উপজেলার একটি গ্রামের মানুষদের সাথে।

উল্লেখ্য, ‘আমরাই পারি’ মূলত বাংলাদেশের দুর্যোগ কবলিত মানুষের এক হয়ে ঘুড়ে দাঁড়ানোর শক্তিকেই তুলে ধরে। অনুষ্ঠানটি দেখার জন্য চোখ রাখুন আগামীকাল রবিবার রাত আটটায় এটিএন বাংলা’র পর্দায়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট ক্যাপটেন মাশরাফি বলেন, ‘উদ্যোগটা একেবারেই মানবিক বলেই আমরা কিছুটা সময় বের করে ছুটে গিয়েছি। এটা একেবারে নিজের দায়িত্ববোধ থেকেই করেছি আমরা।’
বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত  ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটারিয়ান এইড ডিপার্টমেন্ট - এর আর্থিক সহায়তায়।

মক্কার হারাম শরীফে বিয়ে হলো ভারতীয় ক্রিকেটার পাঠানের

স্পোর্টস ডেস্ক : পাত্রী আরবের সুন্দর তরুণী। সৌদি আরবের জেদ্দায় ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের শশুড় বাড়ি।
ইরফান পাঠানের পরিবার জানিয়েছে তাদের বিয়ের নানা দিক। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় ৩ মান আগে তাদের বাগদান সম্পন্ন হয়।
আর সম্প্রতি তাদের তাদের বিয়ে হয় মক্কার পবিত্র হারাম শরীফে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, বিয়েতে উপস্থিত ছিলেন পাঠানের বড় ভাই ইউসুফ পাঠান।
মক্কার পবিত্র নগরীতে ধর্মীও আইনে বিয়ে অনুষ্ঠিত হয় এই ভারতীয় ক্রিকেটারের। পাঠানের স্ত্রীর নাম সাফা। জেদ্দার আজিজিয়া শহরে বড় হন সাফা।
সাফার বাবার নাম মির্জা ফারুক। সাফা আজিজিয়ার একটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন।

বিমানবন্দরে হয়রানি এড়াতে সকল প্রবাসি বন্ধুদের এই তথ্যটি একান্ত জানা প্রয়োজন

বিমানবন্দরে

বন্ধুরা দেশে যাচ্ছেন অথবা দেশ থেকে ফিরে আসছেন। এই আসা যাওয়ার পথে আপনাকে এয়ারপোর্টে কাস্টমস, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার মুখোমুখি হতে হয়।ঢাকাসহ বাংলাদেশের
বিমানবন্দরে নানা ধরনের হয়রানির অভিযোগ করে থাকেন অনেক যাত্রী।আপনি যদি এ ধরনের কোন ঘটনার শিকার হয়ে থাকেন তাহলে আপনি নিচের ঠিকানায় গিয়ে, ফোন করে বা ইমেইলে আপনার অভিযোগ জানাতে পারেন।
লক্ষ্য করুন : ঢাকা এয়ারপোর্টসহ বাংলাদেশের সব এয়ারপোর্টে এখন যাত্রীদের যে কোন ধরনের হয়রানি, প্রতারনাসহ যে কোন সমস্যায়
সার্বক্ষনিক সাহায্য করার জন্য দুজন করে মেজিস্ট্রেট কাজ করছেন। অনিয়ম দর্নীতি দমনে আপনি চাইলে তাদের সাহায্য নিতে পারবেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা ১২ মাসই তাদের সেবা আপনি গ্রহন করতে পারেন। নিচে ঢাকা এয়ারপোর্টে কর্মরত মেজিস্ট্রেটদের চারটি মোবাইল ফোন নম্বর দেয়া হলো। এগুলোতে ফোন করে আপনি আপনার প্রয়োজনে তাদেরকে পাশে চাইলেই তারা ছুটে আসবেন। মোবাইল নম্বর গুলো হচ্ছে-
০১৮৬৬৫৪৪৪৪৪
০১৭৮৭৬৬১১৪৪
০১৮৬৬৫৬৬৬৬
০১৭৮৭৬৬১১৬৬
এছাড়া ইমিগ্রেশন এবং কাস্টমস বিভাগের নম্বরও দেয়া হলো আপনি চাইলে সংশ্লিষ্ট বিভাগেও অভিযোগ করতে পারেন।
ইমিগ্রেশন সংক্রান্ত অভিযোগ জানাতে এই নম্বরে ফোন করুন
OC Immigration +880-2-8914226, +88-01713373073
Addl. SP Immigration +88-01013373072
SS Immigration +88-0171337307 1
অনলাইনে অভিযোগ করতে নিচের লিংকে
ক্লিক করুন
http://www.immi.gov.bd/complain.php
কাস্টমস সংক্রান্ত অভিযোগ জানাতে
আপনি যদি এয়ারপোর্টে কাস্টমস বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারি দ্বারা ভোগান্তির শিকার হন তাহলে আপনি নিম্নের ঠিকানায় স্বশরীরে গিয়ে, ফোন করে বা ইমেইলের মাধ্যমে অভিযোগ করতে পারেন।
Customs, Excise & VAT Commissionerate, Dhaka (North)
Address : House-6, Sonargaon & Janapath Road,
Sector-11, Dhaka
Telephone : 02-8915165,8912664
Fax : 02-8913433
Email : commdkn@yahoo.com

চলতি বছরে নাগাদ আরও দু’টি মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
চলতি বছরের শেষ নাগাদ আরও দু’টি মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় সেমিনারের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
 
ওবায়দুল কাদের জানান, আগামী মার্চ মাসে সংশোধিত এসটিপি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এসটিপি অনুমোদিত হলে গাবতলী থেকে ভাটারা এবং এয়ারপোর্ট থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত আরও দু’টি মেট্রোরেল রুট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
 মেট্রোরেল নির্মাণের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকায় শব্দদূষণ ও সাংস্কৃতিক কার্যক্রম বাধাগ্রস্থ হবে বলে যে প্রচারণা চলছে তা অমূলক বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, মেট্রোরেলের শব্দ নিয়ন্ত্রণে রেলট্র্যাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে শব্দদূষণের মাত্রা কমে আসবে।
মন্ত্রী বলেন, জাইকা’র অর্থায়নে ঢাকা মহানগরী ও পাশ্ববর্তী জেলাসগুলোর জন্য প্রণীত কৌশলগত পরিকল্পনা বা এসটিপি সংশোধনের কাজ চলছে। ইতোমধ্যে এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। মার্চ মাসে সংশোধিত এসটিপি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এসটিপি অনুমোদিত হলে গাবতলী থেকে ভাটারা এবং এয়ারপোর্ট থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত আরও দুটি মেট্রোরেল রুট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
২০১৯ সালের মধ্যে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় জনগণ বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে ২০১৯ সালে। চলতি বছরের মে মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন হবে।

অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের সরকারি অর্থ সাশ্রয় এবং অপচয়রোধের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়, জনগণ সবকিছুই দেখছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আইনুন নিশাত। বক্তব্য দেন প্রকৌশলী কবির আহমদ, প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ।