
ঝিনাইদহের শৈলকুপার বিজুলীয়া গ্রামের কুমার নদীর তীরে গম ক্ষেত থেকে লিটন বিশ্বাসের (৩৪) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।রবিবার সকাল এ লাশ উদ্ধার করা হয়।নিহত লিটন বিশ্বাস বিজুলীয়া গ্রামের নুরুল হক চাঁদের ছেলে।মাদকাসক্ত লিটন পরিবারিক কলহে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ ।
লিটনের পিতা নুরুল হক গতকাল সন্ধ্যায় সে ফোন দিয়ে বলে খাওয়া করেছি , কিন্তু কি খেয়েছে তা বলে নি এরপর থেকে তার ফোনে আর পাওয়া যাচ্ছিল না । খোজাখুজি করে সকালে গম ক্ষেতে তার লাশ পাওয়া যায়। তবে বাড়িতে কোন বিবাদ ছিল না।
এলাকাবাসী সুত্রে জানা যায়, তিন দিন আগে সমিতি থেকে ২২ হাজার টাকা তুলে তা শেষ হয়ে গেছে নেশা করে, আর এমন কারণে বাড়িতে প্রায়ই ঝগড়া লাগত ।ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে মনে হলেও সন্দেহের কারনে এটি ময়না তদন্ত করে দেখা হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) তোজাম্মেল হক জানান, ঘটনা স্থল হতে ফেনসিডিল, কিটনাশকের বোতল ও নেশার বস্তু উদ্ধার করা হয়েছে।ঝিনাইদহের এ এস পি সার্কেল গোপিনাথ কাঞ্জিলালও ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এই প্রতিবেদন শেয়ার করুন শেয়ারিং সম্পর্কে
ঝিনাইদহের
শৈলকুপার বিজুলীয়া গ্রামের কুমার নদীর তীরে গম ক্ষেত থেকে লিটন বিশ্বাসের
(৩৪) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।রবিবার সকাল এ লাশ উদ্ধার করা হয়।নিহত
লিটন বিশ্বাস বিজুলীয়া গ্রামের নুরুল হক চাঁদের ছেলে।মাদকাসক্ত লিটন
পরিবারিক কলহে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী ও
পুলিশ । - See more at:
http://www.somoyerkonthosor.com/archives/345590#sthash.vplwxMsZ.dpuf
No comments:
Post a Comment