Tuesday, January 26, 2016

মস্তিজাদে’-র কয়েকটি দৃশ্য নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানি

মস্তিজাদে’-র কয়েকটি দৃশ্য নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানি 

All News24x6

নয়াদিল্লি: এই প্রথম সেক্স-কমেডি ‘মস্তিজাদে’-র মাধ্যমে বলিউডে নিজের ভাগ্যপরীক্ষায় বসেছেন প্রাক্তন পর্নস্টার সানি লিওন। এমনিতে পর্দায় সাহসী দৃশ্যের জন্যই পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু ‘মস্তিজাদে’-র কয়েকটি দৃশ্য ও সংলাপ নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সানি। সেকারণে পরিচালক মিলাপ জাভেরিকে কয়েকটি দৃশ্য ও সংলাপ সরিয়ে দিতে বলেছিলেন। সানি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চিত্রনাট্য পড়ার পর মিলাপকে তিনি জানান যে, ওই

Robi Internet Offer
দৃশ্য ও সংলাপগুলি নিয়ে তাঁর অস্বস্তি রয়েছে। সেই মতো পরিচালক ও প্রযোজক ওই দৃশ্য ও সংলাপগুলির পরিবর্তন করেন। এই সিনেমায় সানি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন- লিলি ও লায়লা। লায়লা উদ্দাম, উচ্ছ্বল। কিন্তু লিলি ঠিক তার বিপরীত।
সানি বলেছেন, দ্বৈত চরিত্রে অভিনয় করাটা খুব একটা কঠিন হয়নি। সেটের লোকজন খুব ভালোভাবে বন্দোবস্ত করায় সব কিছু সহজভাবেই হয়েছে।আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মস্তিজাদে’।










No comments:

Post a Comment