Wednesday, February 3, 2016

ভেসে আসা কিশোরীকে দেশে ফেরাল বিজিবি

দেড় বছর আগে নদীতে ভেসে আসা বাংলাদেশি কিশোরীকে ঘরে ফেরাল বিএসএফ৷ মালদহের ইংরেজবাজারে মেহেদিপুর সীমান্ত দিয়ে আজ, বুধবার তাকে বাংলাদেশের শিবগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়৷ দীর্ঘদিন পরে পরিবারের লোকজনকে দেখতে পাওয়ার আনন্দে সকাল থেকেই আত্মহারা ছিল ওই কিশোরী৷
নাম তার সেলিনা খাতুন৷ বছর সতেরোর ওই কিশোরীর জীবন ছবির চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয়৷ কুমিল্লার সেলিনা একদিন বেড়াতে গিয়েছিল দাদুর বাড়ি৷ বাংলাদেশের শিবগঞ্জে৷ তার বয়স ছিল তখন ১৫৷ দাদুর বাড়ির পাশেই পূণর্ভবা নদীতে সাঁতার কাটার সময় আচমকাই সে ভেসে যায়৷ অচেতন অবস্থায় মালদহের হবিবপুরে নদী থেকে তাকে উদ্ধার করে বিএসএফ৷ জ্ঞান ফিরলেও সব কথা মনে করতে পারেনি সে৷ তাছাড়া অসুস্থ থাকায় হাসপাতালে রেখেই চলছিল তার চিকিৎসা৷ ক্রমশ সেরে ওঠার পরই বাড়ির কথা বলতে শুরু করে সে৷ জানা যায় সে বাংলাদেশি৷ তার মুখে সব শুনে তাকে ঘরে ফেরানোর চেষ্টা শুরু করে বিএসএফ৷ সাহায্যের হাত বাড়ায় প্রশাসন ও চাইল্ড লাইন৷ শেষে দেড় বছর aপর সমস্ত আইনি জটিলতা কাটিয়ে ঘরে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাকে৷ বিএসএফ, প্রশাসন, চাইল্ড লাইনের আধিকারিকদের উপস্থিতিতে বাংলাদেশের শিবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় সেলিনাকে৷

No comments:

Post a Comment