![]() |
| পলিথিন ব্যাগের মেসি শার্ট পরা মুরতজা আহমেদ |
আর্জেন্টিনা এবং বার্সেলোনা তারকা লিওনেল মেসি'র এজেন্ট ইতিমধ্যেই মুরতাজার পরিবারের সাথে যোগাযোগ করে জানিয়েছেন, যে মেসি তার এই শিশু ফ্যানের সাথে দেখা করতে চান।
লন্ডনের প্রভাতী দৈনিক মেট্রো জানাচ্ছে, শুধু যে মুরতাজার সাথে তার স্বপ্নের তারকার দেখা হবে তাই নয়, তাকে মেসির 'অফিসিয়াল' শার্টও উপহার হিসেবে দেয়া হবে গত সপ্তাহে আর্জেন্টিনার জাতীয় দলের আদলে বানানো পলিথিনের 'জার্সি'-পরা মুরতাজার এই ছবি সারা দুনিয়ায় অনলাইনে চাঞ্চল্য সৃষ্টি করে।
![]() |
| লিওনেল মেসি |
কাবুলের স্প্যানিশ দূতাবাস জানিয়েছে, মুরতাজাকে ইউরোপে নিয়ে গিয়ে মেসির সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করার জন্য 'যা দরকার তার সবই করা হবে'।


No comments:
Post a Comment