Tuesday, February 2, 2016

হাসপাতালে ভর্তি ধর্ষিত কিশোরীকে ফের ধর্ষণ।

আন্তর্জাতিক ডেস্ক: এমন ঘটনাকে আসলে কোন ভাষায় প্রকাশ করা যায় না। এটা অমানবিক! বর্বরোচিত! হাসপাতালে ভর্তি অবস্থায় ধর্ষিত কিশোরীকে ফের ধর্ষণের ঘটনা এর আগে হয়তো শোনাই যায়নি। তাও আবার হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।

এই ঘটনার পর গোটা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশটির অবহেলিত ঝাড়খণ্ড রাজ্যে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষিতা কিশোরীর (১৫) চিকিৎসা চলছিল রাজ্যের জামশেদপুর মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্বচিত আগের ঘটনার পর খানিকটা নিরাপদ বোধ করছিলো সে। কিন্তু কখনই কী ভেবে ছিলো- এই হাসপাতালও তার জন্য নিরাপদ নয়। রবিবার রাতে তাকে ফের ধর্ষণ করে শম্ভু মাহত নামে হাসপাতালের এক নিরাপত্তারক্ষী।

হাসপাতালের বাথরুমে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত শম্ভু। এই ঘটনায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিরাপত্তারক্ষীকে সাহায্য করেছে হাসপাতালের এক মহিল কর্মী।

পুলিশ বলছে, অভিযুক্ত নিরাপত্তারক্ষীর তল্লাশি চলছে। অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ২৬ জানুয়ারি ওই কিশোরীকে ধর্ষণ করে এক নাবালক। অভিযুক্তকে আটক করে জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিশোরীকে ভর্তি করা হয় হাসপাতালে। তার সেখানেই ফের ধর্ষণের শিকার হন ওই কিশোরী।

- See more at: http://www.bd24live.com/bangla/article/78321/index.html#sthash.ltefBCKb.dpuf

No comments:

Post a Comment