![]() |
সেলিম চিশতির মাজার জিয়ারত করলেন ক্যাটরিনা |
‘ফিতুর’ ছবির প্রচারে বর্তমানে তিনি রয়েছেন দিল্লীতে। সেখানে ঐতিহাসিক ‘সেলিম চিশতির দরগা শরীফ’ নামে একটি মাজার রয়েছে। আর এই মাজারে গিয়ে জিয়ারত করলেন বলিউডের সুপার গার্ল ক্যাটরিনা কাইফ! এই মাজারটি মোঘল সাম্রাজ্যের সময় ফতেহপুরের সিক্রিতে গড়ে উঠে মহান মুসলিম সাধক সেলিম চিশতির।
তবে মাজারটি মুসলমানদের জন্য হলেও পরবর্তী সময়ে সব ধর্মের মানুষ সেই মাজারে গিয়ে নিজের মনবাসনা ব্যক্ত করেন। আর আজ সেই মহান সুফি সাধকের মাজার জিয়ারত করেতে গিয়েছেন বলিউড রানী ক্যাটরিনা কাইফ! তার আসন্ন মুক্তিপ্রতীক্ষত ছবি ‘ফিতুর’-এর সাফল্য কামনা করেই এই মাজারে দোয়া করেন তিনি!
তবে এটাই সেলিম চিশতির মাজার শরীফে ক্যাটরিনার প্রথম যাওয়া নয়। এর আগেও অন্তত বহুবার সেখানে গিয়ে এই মাজার জিয়ারত করে।
উল্লেখ্য, আগামি ফেব্রুয়ারির ১২ তারিখে ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুর অভিনিত প্রথম ছবি ‘ফিতুর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

No comments:
Post a Comment