
আগামী ছবি ‘নীরজা’র প্রচারে মুম্বাইয়ের একটি কলেজে গিয়েছিলেন সোনম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, তার পছন্দের সহ-অভিনেতা কে? উত্তর দেয়ার আগেই অডিয়েন্সের মধ্যে থেকে সালমান খানের নাম ওঠে। তখন হেসে সোনম জানান, ‘তোমরা ঠিকই বলেছ। আমার ফেভারিট অভিনেতা সালমান খান। হি ইজ সো ব্লাডি হট।’
সালমান খান সোনম কাপুরের কাছ থেকে প্রায় ২০ বছরের বড়। ছোটবেলায় সালমানের কোলেও চড়েছেন এই নায়িকা। তবে এখন তারাই অনস্ক্রিন কাপল। ‘প্রেম রতন ধন পায়ো’তে তাদের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সেই ভাইজানকেই এ বার ‘হট’ বললেন সোনম। তবে এই বিশেষণ শুনে সালমান কতটা খুশি তা অবশ্য জানা যায়নি।
No comments:
Post a Comment